উত্তরদিনাজপুর

ঝড় বৃষ্টি ও বজ্রপাতে উত্তর দিনাজপুর জেলার দুটি পৃথক জায়গায় মৃত্যু দুজনের

দুটি পৃথক জায়গায় বজ্র পরে মৃত্যু হল দুজনের। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে পরিবার গুলিতে। এই ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার করনদিঘীর পিছলা গ্রামে ও ইটাহারের মহানন্দা পুর গ্রামে। শুক্রবার সকাল থেকে জেলার প্রায় প্রতিটি ব্লকেই মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকদিন ধরেই প্রচন্ড দাবদাহের মধ্যে দিয়ে দিন কাটছিল প্রত্যেকেরই। সকাল থেকে মেঘলা আকাশ থাকায় মানুষ কিছুটা স্বস্তিতেই ছিল। বেলা বাড়ার সাথে নেমে আসে ব্জ্রপাতের সাথে বৃষ্টি। জেলার কম বেশি প্রতিটি ব্লকেই ব্জ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হয়। জেলাবাসী তীব্র দাবদাহের হাত থেকে রেহাই পেলেও। অপরদিকে এই বৃষ্টিপাত কারো মনে এনে দেয় বিশাদের ছায়া। এদিন বজ্রপাতের সাথে বৃষ্টির কারনে জেলার ইটাহার ব্লকের মহানন্দা পুর গ্রামের বাসিন্দা লক্ষ্মী সোরেনের [২৬] মৃত্যু হয়। জানাজায় এদিন লক্ষ্মী সোরেন নামে এক মহিলা জমিতে ধান কাটছিলেন সে সময় ব্জ্রপাতের কারনে তার মৃত্যু হয়। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।

            অপরদিকে জেলার করনদিঘী থানার পিছলা গ্রামে বজ্র পাতের  ফলে মৃত্যু হলো গোপাল সিনহা [৪০] নামে এক ব্যক্তির। জানা গেছে আজ সকালে গোপাল সিনহা প্রতিদিনের মতো স্নান করে ভিজা শরীরে মন্দিরে জল দিতে যাচ্ছিলেন, যাবার সময় বজ্র পাতে মৃত্যু হয় তার। পরিবারের লোকেরা করনদিঘি গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। পড়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।